দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছে সিলেট টাইটান্স। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে দলটি করেছে ১৯০ রান। এতে রাজশাহী ওয়ারিয়র্সের সামনে জয়ের লক্ষ্য দাঁড়াল ১৯১ রান।
পাওয়ার প্লেতে সিলেটের শুরুটা ছিল আক্রমণাত্মক। ওপেনার সাইম আইয়ুব আউট হওয়ার আগে ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৮ রান করেন। ৩৬ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর হজরতউল্লাহ জাজাই ২০ রান করে ফিরলেও বড় ইনিংস খেলতে পারেননি। তার সঙ্গে ওপেনার রনি তালুকদার ৩২ রানের জুটি গড়েন।
এরপর ক্রিজে নেমেই ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। রনির সঙ্গে তার জুটি বড় না হলেও ইমন দ্রুত রান তুলতে থাকেন। রনি ২৫ বলে ৩৬ রান করেন। পরে আফিফ হোসেনের সঙ্গে ইমনের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দুজন মিলে ৪১ বলে ৮৬ রানের জুটি গড়েন।
ইমন ২৮ বলে ৩ চার ও ৪ ছক্কায় ফিফটি পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ৩৩ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৪ চার ও ৫ ছক্কা। আফিফ ১৯ বলে ৩৩ রান করে আউট হন।
রাজশাহীর বোলারদের মধ্যে সন্দীপ লামিচানে ৪ ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া বিনুরা ফার্নান্ডো ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট শিকার করেন।
এমএস/