দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর মাত্র একদিন আগে বড় ধরনের সংকটে পড়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। হুট করেই চট্টগ্রাম রয়্যালসের ফ্রাঞ্চাইজি মালিকানা ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির মালিক আবদুল কাইয়ুম, যা বিপিএলের আয়োজন নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে।
বুধবার(২৫ ডিসেম্বর) সকালে বিসিবির কাছে পাঠানো এক চিঠিতে ফ্রাঞ্চাইজি মালিকানা ছাড়ার ঘোষণা দেয় তারা।বিপিএল শুরু হতে আর প্রায় ২৪ ঘণ্টা বাকি। এ সময় হঠাৎ করে একটি ফ্রাঞ্চাইজির মালিকের সরে যাওয়ার কারণে বিপিএলে বড় ধরনের একটা সঙ্কটের মুখে পড়ে গেছে পুরো বিপিএল। কারণ, এই ফ্রাঞ্চাইজিটির মালিক সরে যাওয়ার কারণে চট্টগ্রাম রয়্যালস পড়ে গেছে তুমুল অনিশ্চয়তায়।
এরই মধ্যে টুর্নামেন্টের ফরম্যাট তৈরি হয়ে গেছে। সূচি চূড়ান্ত হয়ে গেছে। এ মুহূর্তে একটি ফ্রাঞ্চাইজির সরে যাওয়া মানে পুরো বিপিএলের ফরম্যাট তছনছ হয়ে যাওয়া। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়েছে খোদ বিসিবি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে জানিয়েছেন, যেহেতু বর্তমান পরিস্তিতিতে চট্টগ্রামের ফ্রাঞ্চাইজি বাদ দেয়া সম্ভব নয়। এ কারণে বিসিবি তাৎক্ষণিকভাবে এই ফ্রাঞ্চাইজিটির মালিকানা গ্রহণ করেছে।
শুধু মালিকানা গ্রহণ করাই নয়, চট্টগ্রাম রয়্যালসের পরিচালনা পর্ষদ এবং কোচিং স্টাফেও পরিবর্তন আনা হয়েছে। ইফতেখার রহমান জানিয়েছেন, ‘বিসিবির পক্ষ থেকে হাবিবুল বাশার সুমনকে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল। পুরো ফ্রাঞ্চাইজির অর্থনৈতিক কর্মকাণ্ড ও অন্যসব কিছু দেখভাল করার দায়-দায়িত্ব বিসিবি বহন কবে।
চট্টগ্রাম রয়্যালসের কোচ হিসেবে প্রথমে ঘোষণা করা হয়েছিল মমিনুল হকের নাম। যিনি নিজেও চট্টগ্রামের সন্তান ও ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের কোচ। পরে দক্ষিণ আফ্রিকার জাস্টিন কেম্পের নাম ঘোষণা করে চট্টগ্রাম। যদিও কেম্প শেষ পর্যন্ত বাংলাদেশে আসেননি।
জে আই