দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের শৈলকূপায় অতিরিক্ত মদ্যপানে নন্দিনী রানি সরকার (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।
রোববার (৫ অক্টোবর) কুষ্টিয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত নন্দিনী রানি সরকার (১৮) মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামের অনীল চন্দ্র সরকারের মেয়ে। সে দুর্গাপূজা উপলক্ষে তার নানার বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে সপ্তমীর দিনে বেড়াতে এসেছিল।
নন্দিনীর নানা সঞ্জয় কুমার সরকার জানান, গত ১৯ অক্টোবর নন্দিনী আমাদের বাড়িতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বেড়াতে আসে। এরপর দশমীর দিনে সে তার বান্ধবীদের সঙ্গে বিসর্জন উপলক্ষে বেড়াতে বের হয়। সেখানে সে তার অন্যান্য বান্ধবীদের সঙ্গে মদ্যপান করে। পরে রাতে সে অসুস্থ হলে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। এরপর সে সুস্থ বোধ করলে ডাক্তার তাকে রিলিজ দিয়ে দেন।
পরবর্তীতে সে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। তারপর তাকে সেখানে ভর্তি করা হলে সে রাত ৩টার দিকে মারা যায়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু হয়েছে।
/অ