দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার ধামরাইয়ে মদ্যপানজনিত কারণে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ আগস্ট) সকালে ধামরাইয়ের কালামপুর আদর্শ গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- বিপ্লব পুজার এবং সুদির। বিপ্লব স্থানীয় একটি সুতা তৈরির কারখানায় কাজ করতেন এবং সুদির দিগার নদীতে কুচিয়া মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, তারা নিয়মিত মদ খেয়ে মাতলামি করতেন।
এর আগে বৃহস্পতিবার রাতে মদ্যপান শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তারা। শুক্রবার সকালে পাশের রুমের এক ব্যক্তি দেখতে পান, তারা বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে বাড়ির মালিক কাশেম ঘটনাস্থলে এসে নিশ্চিত হন, তারা মারা গেছেন। কাশেম তার মেয়ের জামাই হৃদয় হোসেনকে ডেকে মরদেহ সরিয়ে নিতে একটি পিকআপ ভ্যানে তোলেন। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আটকে রেখে ধামরাই থানা পুলিশকে খবর দেন। পরে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইব্রাহিম পাটোয়ারী ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মদ্যপানের পর অসুস্থ হয়ে তারা মারা গেছেন। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
/অ