দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের শৈলকূপার আনন্দনগর গ্রামের দিনমজুর নাছির মন্ডলের প্রতিবন্ধী মেয়ে নাজনীনের চিকিৎসায় সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল পরিবারের সঙ্গে দেখা করে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেয়।
দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাজনীনের বাবার হাতে সহায়তার অর্থ তুলে দেন। তিনি নাছির মন্ডল পরিবারের প্রতি তারেক রহমানের সহমর্মিতা পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ দলের অন্যান্য নেতারা।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনও পরিবারের খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন। মানবিক এ উদ্যোগে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
প্রতিবন্ধী নাজনীনের বয়স ১৮ বছর। দীর্ঘ ১৩ বছর ধরে অসুস্থ অবস্থায় বাড়িতে শিকলে বাঁধা অবস্থায় আছেন তিনি। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেনি পরিবার। তার ভাই জোবায়েরও মানসিক প্রতিবন্ধী। দিনমজুর নাছির মন্ডল ও তার স্ত্রী বুলবুলি বেগম দুই সন্তানকে নিয়ে অত্যন্ত কষ্টে দিন পার করছেন।
এমএস/