দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি স্কুলের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা চালক তাবেজ খান (৪৫) গুরুতর দগ্ধ হন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে এ ঘটনাটি ঘটে।
দগ্ধ চালক তাবেজ খানকে প্রথমে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াই ভিকরা গ্রামের বাসিন্দা।
শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনের বাসটি প্রতিদিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। ওই সময় বাসচালক তাবেজ খান ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সময় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ ঘটনার কারণ উদঘাটন ও সংশ্লিষ্টদের চিহ্নিত করতে তদন্ত চলছে। শিবালয় থানায় আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে পুলিশ।
/অ