দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পৃথক তিনটি স্থানে বিষাক্ত সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও একজন কৃষক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৫ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের আলালপুর ও খাড়বাটরা গ্রামে এ ঘটনা ঘটে।
সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম জানান, আলালপুর গ্রামের আওকাত আলী গুধার ছেলে মো. রানাউল ইসলাম (৩৬) শনিবার রাতের দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপের কামড়ে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
অন্যদিকে, খাড়বাটরা গ্রামের মৃত মুসলিমের ছেলে মো. আজিজুল ইসলাম শুক্রবার সকালে ধানের জমিতে কাজ শেষ করে পা-হাত ধোয়ার সময় সাপের কামড়ে আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
এ ছাড়া, বৃহস্পতিবার সকালে বিলে ধানের জমি দেখতে গিয়ে সাপে কামড়ের শিকার হন আনারুল ইসলাম নামে আরেক কৃষক। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্যানেল চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের অ্যান্টিভেনম ভ্যাকসিন না থাকায় রোগীদের দ্রুত রাজশাহী নিয়ে যেতে হচ্ছে। এতে পথে অনেক সময় রোগী মারা যাচ্ছেন। প্রশাসনের উচিত জরুরি ভিত্তিতে স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের ভ্যাকসিন সরবরাহ করা।
/অ