দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোটালীপাড়া উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ হিরো (৩৪) কে পুলিশ গ্রেপ্তার করেছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিমপাড় থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে আটক করে। হিরো কোটালীপাড়ার রতাল গ্রামের নাদের আলী মিয়ার ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন।
বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রবিবারই তাকে জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা সড়কে গাছ ফেলে বিক্ষোভ করলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যান এবং যান চলাচল বিঘ্নিত হয়। এ ঘটনায় কোটালীপাড়া থানায় ১৫৫ জনের নাম উল্লেখসহ ১,৫০০ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, নিয়াজ মোর্শেদ ১৬ জুলাই বিক্ষোভে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ভিডিও ফুটেজের ভিত্তিতে তাকে মামলার অজ্ঞাত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএস/