দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গভীর সমুদ্রে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হওয়া ফিশিং বোট এফবি ইভা থেকে ১১ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ৩০ আগস্ট ২০২৫ তারিখে মাতারবাড়ি এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা শুরু করে এফবি ইভা। কিন্তু ৬ সেপ্টেম্বর রাতে বোটটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে প্রায় ১১ ঘণ্টা সমুদ্রে ভাসতে থাকে।
বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর, ৭ সেপ্টেম্বর মধ্যরাত ১:২৫ মিনিটে একজন জেলে কোস্ট গার্ডের জরুরি নাম্বার ১৬১১১-এ কল করে সাহায্য চায়।
এরপর কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ওই এলাকায় উদ্ধার অভিযান চালায়। রোববার সকাল ৯টার দিকে অভিযান চলাকালীন ১১ জন জেলেসহ বোটটিকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।
পরে উদ্ধারকৃত ১১ জন জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের আর্তমানবিক উদ্ধার অভিযান চালিয়ে যাবে।
এমএস/