দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আলিফ সরদার নামে (৬) এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শিবচর পৌরসভার যাদুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলিফ সরদার শিবচর পৌর এলাকার যাদুয়ারচর গ্রামের বিপ্লব সর্দারের ছেলে ও স্থানীয় আল কারীম ইসলামি কিন্ডারগার্টেনের নার্সারি ক্লাসের ছাত্র।
পরিবার ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে স্কুল শেষে বাড়িতে আসে আলিফ। পরে খাবার খেয়ে বন্ধুদের সঙ্গে বড়শি নিয়ে বাড়ির পাশের ময়নাকাটা নদীতে মাছ ধরতে যায় সে। এসময় পা পিছলে নদীর পানিতে পড়ে যায় আলিফ। সঙ্গে থাকা অন্য বন্ধুরা চিৎকার-চেচামেচি শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে আলিফকে খোঁজাখুঁজি শুরু করে। ঘণ্টাখানেক পরে ভাসমান অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে শিবচর ১০০-শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন স্বজনরা। পরে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের শিবচর ১০০-শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এম এ আজাদ জানান, শিক্ষার্থীকে হাসপাতালে আনার অনেক আগেই মৃত্যু হয়েছে।
/অ