দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের ডামুড্যায় বিদ্যুতায়িত হয়ে জামাল বাদশা (৯) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার খায়রুন নেসা মুজিব নূরানী ও হাফেজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহত জামাল বাদশা সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের শুবচনী এলাকার বাসিন্দা। সে ওই মাদরাসার নূরানী শাখার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
মাদরাসা ও পুলিশ সূত্রে জানা যায়, জামাল বাদশা নামের ওই শিক্ষার্থী মাদরাসার আবাসিক ছাত্র। প্রতিদিনের ন্যায় পাঠগ্রহণ শেষে শ্রেণিকক্ষের বাহিরে বের হওয়ার সময় শ্রেণিকক্ষের টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুতায়িত হন। পরে শিক্ষকরা ও সহপাঠীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
মাদরাসার মুহতামিম মুফতি খবীর উদ্দিন বলেন, ক্লাসের টিনের বেড়া বৈদ্যুতিক তারের স্পর্শে কোনোভাবে বিদ্যুৎ সংযোগ হয়ে গিয়েছিলো। আমাদের ওই শিক্ষার্থী ক্লাস শেষে বের হওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে যায়। আমরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায়, সে মারা গেছে। আমি এই ঘটনায় শোকাহত।
এ ব্যাপারে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা পারভীন আক্তার বলেন, এক শিশুকে দুপুরে বিদ্যুতায়িত হওয়ার ঘটনায় নিয়ে আসা হয়েছিলো। পরীক্ষা-নিরীক্ষার পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।
এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে খোঁজ নিয়েছি। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
/অ