দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হোসাইন (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সকালে উপজেলার একটি ওয়ার্কশপে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত হোসাইন উপজেলার দ্বিতীয়াখন্ড ইউনিয়নের নিয়ামতকান্দি গ্রামের মো. জাকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার কলেজমোড় এলাকার একটি ওয়ার্কশপে কাজ করতেন হোসাইন। সকালে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহসিন রেজা বলেন, ‘সকালে তাকে হাসপাতালে আনা হয়, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোর্শেদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।’
এমএস/