দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের পটিয়ায় বাড়ির পাশে গাছের ডালপালা কাটার সময় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে এলিন বড়ুয়া (২৮) নামের এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এলিন বড়ুয়া ওই গ্রামের বিষুময় বড়ুয়ার ছেলে। তিনি পোশাকশিল্পের কর্মী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশী সপ্তম বড়ুয়া জানান, সকালে বাড়ির পাশে গাছের ডাল কাটছিলেন এলিন। এ সময় অসাবধানতাবশত পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিটন চৌধুরী বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএস/