দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শ্রীপুর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সাদিকুর রহমান সাদিক (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার বদনপুর ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিক শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ গ্রামের রাশেদুল ইসলাম রঞ্জুর ছেলে এবং লাঙ্গলবাধ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সাদিক তার বন্ধুদের সঙ্গে বদনপুর এলাকায় বাইসাইকেল চালাচ্ছিল। এ সময় লাঙ্গলবাধ বাজারগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে সাদিক গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়ে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, সাদিক শান্ত স্বভাবের ও মেধাবী ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলী মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় সাদিক নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে রয়েছে । দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি স্থানীয়রা আটক করেছে বলে শুনেছি। সেটি পুলিশের হেফাজতে আনার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/অ