দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তি (চালকসহ) অথবা তাদের পরিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড থেকে আর্থিক সহায়তা পেতে পারেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে বিআরটিএ।
বিআরটিএর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে নির্ধারিত ফরম ৩২ পূরণ করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। অনলাইনেও বিএসপি’র মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে। বিধিমালা অনুযায়ী, ৯০ দিন পার হলে আবেদনের সুযোগ নেই।
সহায়তার পরিমাণ
বিআরটিএর ট্রাস্টি বোর্ড থেকে আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারণ করা হয়েছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির অবস্থা অনুযায়ী।
মৃত্যুর ক্ষেত্রে: অন্যূন ৫ লাখ টাকা।
অঙ্গহানির ক্ষেত্রে: অন্যূন ৩ লাখ টাকা।
গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে: অন্যূন ৩ লাখ টাকা।
গুরুতর আহত হলেও স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে: অন্যূন ১ লাখ টাকা।
আবেদনের নিয়ম
দুর্ঘটনা ঘটার ৯০ দিনের মধ্যে চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর ফরম-৩২-এ আবেদন করতে হবে। এছাড়া ঘরে বসেই অনলাইনে বিএসপি-এর মাধ্যমেও আবেদন জমা দেওয়া যাবে। তবে বিধিমালা অনুযায়ী দুর্ঘটনা ঘটার ৯০ দিন পার হয়ে গেলে আর আবেদন করার কোনো সুযোগ থাকবে না।
বিআরটিএ জানায়, অনুমোদিত সহায়তার অর্থ আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে দেওয়া হবে।
/অ