• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

বাইকের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে বিআরটিএর নতুন সিদ্ধান্ত

দেশ টিভি ডেস্ক
  ৩১ অক্টোবর ২০২৬, ২১:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্ধারিত সময়সীমা দেড় মাস বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিআরটিএ সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক মোটরসাইকেলে সামনে নম্বরপ্লেট সংযোজনের বাস্তবতা বিবেচনায় নিয়ে সময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিআরটিএ চেয়ারম্যানের পাঠানো বিবেচ্যপত্রে বলা হয়েছে, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরযানের সংখ্যা প্রায় ৬৮ লাখ। এর মধ্যে প্রায় ৭৪ শতাংশ, অর্থাৎ ৫০ লাখের মতো মোটরসাইকেল। এত বিপুলসংখ্যক মোটরসাইকেলে স্বল্প সময়ের মধ্যে সামনের নম্বরপ্লেট লাগানো কঠিন বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মোটরসাইকেলের মালিক ও চালকদের মধ্যে নানা আলোচনা ও মতামত উঠে এসেছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই সময়সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

এর আগে বিআরটিএর এক গণবিজ্ঞপ্তিতে ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগিয়ে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছিল।

সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে আগে থেকেই আরএফআইডি সংবলিত উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেট ব্যবহারের নিয়ম রয়েছে। এর ধারাবাহিকতায় সামনের অংশেও নম্বরপ্লেট সংযোজনের সিদ্ধান্ত নেয় বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে নম্বরপ্লেটের আকার ও নকশা সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। অন্য মোটরসাইকেলের জন্য দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার রাখতে বলা হয়েছে। উভয় ক্ষেত্রেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

আরও পড়ুন

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে বাধ্যতামূলক অবসরে এএসপি

সরকারি বাসায় সাবলেট নিয়ে প্রতিমন্ত্রীর কড়া বার্তা

সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি

নম্বরপ্লেট তৈরি করতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে। সাদা পটভূমিতে কালো রঙে বাংলা হরফ ও সংখ্যা ব্যবহার করতে হবে। এতে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান রাখা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বর এক লাইনে সোজাসুজি বসানোর সুযোগ রাখা হয়েছে।

প্রাথমিকভাবে মোটরসাইকেলের মালিকদের নিজ উদ্যোগে নির্ধারিত নিয়ম মেনে সামনের নম্বরপ্লেট লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিআরটিএ।

কেএম

  • মোটরসাইকেল
  • নম্বরপ্লেট
এ সম্পর্কিত আরও খবর
নেত্রকোনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের
নেত্রকোনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের
তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে সাড়ে ৩ কিলোমিটার দূরে মোটরসাইকেল উদ্ধার
তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে সাড়ে ৩ কিলোমিটার দূরে মোটরসাইকেল উদ্ধার
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা নিয়ে বিআরটিএ’র নতুন বার্তা
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা নিয়ে বিআরটিএ’র নতুন বার্তা
মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X