দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আত্মীয় বা অন্য কোনো পরিচয়ে সরকারি বাসায় সাবলেট দেওয়া হলে শাস্তির মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
তিনি বলেছেন, “সরকারি বাসার কোনো কক্ষ বা পুরো বাসা অন্যকে ভাড়া দিলে তা পুরোপুরি আইনের পরিপন্থী। আপনাদের নোটিস দেওয়া হয়েছে, বাসা থেকে তাদের নামিয়ে দিন। আমাদের কাছে অভিযোগ আছে, আত্মীয় পরিচয়ে সাবলেট রাখছেন, এটাও করবেন না। এটা বেআইনি, সে ক্ষেত্রে আপনাদের শাস্তির মুখোমুখি হতে হবে।”
শনিবার (৩১ অক্টোবর) বিকেল থেকে এজিবি কলোনি ও মতিঝিল সরকারি কলোনি (আইডিয়াল জোন) এলাকা পরিদর্শনে গিয়ে উপমন্ত্রী এসব কথা বলেন।
গত বৃহস্পতিবার সরকারি আবাসন পরিদপ্তরের অধীন বাসা বা ফ্ল্যাটে সাবলেট বা ভাড়া দেওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আবাসন পরিদপ্তরের পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কতিপয় বরাদ্দপ্রাপক তাদের অনুকূলে বরাদ্দকৃত বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক রুম কিংবা পুরো বাসা অন্যকে সাবলেট বা ভাড়া দিয়েছেন। এ ধরনের কার্যক্রম 'বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২' এর সম্পূর্ণ পরিপন্থী।
যারা সাবলেট বা ভাড়া দিয়েছেন, তাদের ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট গ্রহীতা বা ভাড়াটিয়াকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
কেএম