দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার লাকসামে সিনথিয়া উদ্দিন (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পৌরভবনের সামনে একটি ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সিনথিয়া উদ্দিন লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তিনি লালমাই উপজেলার সিংহরিয়া গ্রামের প্রবাসী সাহাব উদ্দিন ও কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খালেদা আক্তারের মেয়ে।
পুলিশ জানায়, সিনথিয়া তার মা ও দুই ভাইবোনকে নিয়ে লাকসাম পৌরভবনের সামনে একটি ভবনের চারতলায় ভাড়া বাসায় থাকতেন। সোমবার সন্ধ্যায় বান্ধবীদের সঙ্গে বেশি সময় কাটানো নিয়ে মায়ের বকাঝকার পর অভিমান করে তিনি নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন।
পরদিন সকালে ডাকাডাকিতে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ কক্ষের দরজা খুলে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, তার হাতে ব্লেড দিয়ে কাটার একাধিক চিহ্ন পাওয়া গেছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আহম্মেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এমএস/