দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফসলি জমির পাশে লাইসেন্সবিহীন একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আর ইটভাটার দুই মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আলোকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের জিসান ব্রিকস নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন বলেন, ইটভাটাটি নদীর তীরে ৩০ ফুট জায়গা দখল করে লাইসেন্সবিহীন ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই ব্যবহার করে আসছে।
তিনি আরও বলেন, আইনের ২০ ধারায় ইটভাটার সমস্ত কিছু সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করে ইটভাটার চিমনি ও কুণ্ডলী ভেঙে দেওয়া হয়। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে ব্যবহার করার কারণে ভাটার দুই মালিকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
অ