দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের গুরুদাসপুরে কাছিকাটা মহাসড়কের ১০ নম্বর ব্রিজে অজ্ঞাত যানবাহনের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল চারটার দিকে বনপাড়া-হাটিকুমড়ুল মহাসড়কের ১০ নম্বর ব্রিজে এ ঘটনা ঘটে।
আর এ তথ্য নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক ইসমাইল হোসেন।
নিহতরা হলেন- পাবনা জেলার চাটমোহর উপজেলার কেশবপুর এলাকার প্রয়াত আবেদ আলীর ছেলে মোতালেব হোসেন (৪৫) এবং একই এলাকার মৃত জয়েন প্রামানিকের ছেলে শাহ আলম (৪৭)।
স্থানীয়দের বরাতে ইসমাইল হোসেন বলেন, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকার ১০ নম্বর ব্রিজে একটি মোটরসাইকেলসহ দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি হাইওয়ে পুলিশকে জানায় । পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে বনপাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অ