দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়িতে তিন ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা ও ১৫টি বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এই আদেশ দেন।
পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র না থাকায় ইটভাটা আইনে আরপিএস ব্রিকস, সেলিম অ্যান্ড ব্রাদার্স ও এবিসি ব্রিকসকে এ জরিমানা করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পার্বত্য জেলায় ইটভাটা করার কোনো বিধান বা অনুমতি নাই। সেজন্য এই অভিযান চালানো হয়। এই সময় তিনটি ইটভাতাকে দেড় লাখ টাকা জরিমানা ও ১৫টি ভাটাকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
ইটভাটা মালিক সমিতি সাধারণ সম্পাদক জানান, তারা পরিবেশের সকল নিয়ম মেনে ইটভাটা পরিচালনা করছেন। শুধুমাত্র পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র তাদের হাতে নেই। তবে তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার চেষ্টা করতেছেন।
আরএ