দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে ধীতপুর গ্রামের ৪নং ওয়ার্ডের আক্কেল আলীর শিশু পুত্র ইনসাফ আলী (৪) ও আক্কেল আলীর আপন ছোট ভাই আশরাফ আলীর শিশু পুত্র আদিল (৩) বাড়ির পাশে খেলা করছিল। খেলার কোনো একসময় পরিবারের সদস্যদের অজান্তে শিশুরা বাড়ির নিকট পুকুরের পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে আশপাশে ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুজি শুরু করে। পরে বিকেলে বাড়ির পাশের পুকুরে তাদের মৃতদেহ ভেসে ওঠে।
এদিকে শাহবাজপুর ১০ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল হুদা চৌধুরী বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অ