দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোটা আন্দোলনকে ঘিরে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কটুক্তি এবং অসম্মান করার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১ টার দিকে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট সংলগ্ন মুক্তিযুদ্ধের ভাস্কর্য অঙ্কুরিতযুদ্ধ চত্বরে ওই মানববন্ধনের আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, সদর উপজেলা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
এতে মুন্সীগঞ্জ জেলার ৬ টি উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধারা পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। প্রতিবাদ কর্মসূচিতে মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সভাপতি মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছের সভাপতিত্বে মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, রক্তে অর্জিত বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অসম্মান ও কটুক্তির তারা মেনে নিবেন না। প্রয়োজনে দাত ভাংগা জবাব দিবেন।
এমএ