দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ পুরোদমে কাজ শুরু করেছে। শুধু নির্বাচন নয়, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইজতেমা ময়দান এলাকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সেখানে সংঘাতের ঘটনায় তদন্ত চলছে। যারা অপরাধ ও বিশৃঙ্খলা করেছে তাদের সকলকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।
জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন ভালো বলতে পারবে।
এর আগে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে জেলার আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।
অ