• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়
থার্টিফার্স্ট নিয়ে কঠোর পুলিশ

হাই-অ্যালার্টে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
  ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে ইংরেজি নতুন নববর্ষ উদযাপিত হবে। থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির প্রতিটি থানা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে এই রাতে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানা যায়, রাজধানীর যেসব এলাকায় ফানুস ও আতশবাজি বিক্রি হয় থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে গত কয়েকদিন সেসব জায়গায় অভিযান পরিচালনা করেছে ডিএমপির বিভিন্ন থানা পুলিশ। স্থানীয় ফানুস বিক্রেতাদের ফানুস বিক্রি না করতে অনুরোধ করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ডিএমপির প্রতিটি থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া আছে। কোনো ব্যবসায়ী ফানুস-আতশবাজি বিক্রি করতে পারবে না। যদি কেউ বিক্রি করার চেষ্টা করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে রাজধানী ঢাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে। রাজধানীর বিভিন্ন এলাকায় থাকবে পুলিশের চেকপোস্ট ও তল্লাশি। এছাড়া পুরো রাজধানীতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা সতর্ক থাকবেন।

এদিকে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০২২ সালে থার্টিফার্স্ট নাইট উদযাপনে ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর অন্তত ১০টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটে। এর মধ্যে মাতুয়াইল স্কুল রোডের একটি বাড়িতে ফানুস থেকে বড় ধরনের আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

আরও পড়ুন

‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি ঘিরে ট্রাফিক নির্দেশনা

সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’

থার্টি ফার্স্ট নাইটকে সামনে রেখে হাই-অ্যালার্টে রয়েছে ফায়ার সার্ভিস। সারাদেশে ফায়ার স্টেশনগুলোতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, বিগত কয়েকটি থার্টিফার্স্ট নাইটের অভিজ্ঞতা বিবেচনা করে সারাদেশে বিশেষ করে ঢাকা শহরে আমাদের সকল ফায়ার স্টেশনগুলোকে হাই-অ্যালার্টে রাখা হয়েছে। যাতে করে থার্টিফার্স্ট নাইটের ফানুস উড়ানোকে কেন্দ্র করে কোনো ধরনের অগ্নিঘটনা সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

কে

  • পুলিশ
  • ফায়ার সার্ভিস
  • থার্টি ফার্স্ট
এ সম্পর্কিত আরও খবর
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধ
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধ
থার্টি ফার্স্ট নাইট উদযাপন ঘিরে ডিএমপির ১১ নির্দেশনা
থার্টি ফার্স্ট নাইট উদযাপন ঘিরে ডিএমপির ১১ নির্দেশনা
২০২৫ সালে থার্টি ফার্স্ট উদযাপিত হবে নির্দিষ্ট স্থানে 
২০২৫ সালে থার্টি ফার্স্ট উদযাপিত হবে নির্দিষ্ট স্থানে 
‘থার্টিফার্স্ট নাইটে ঢাকায় অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন’
‘থার্টিফার্স্ট নাইটে ঢাকায় অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।