দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিভিন্ন দেশে একটি নির্দিষ্ট স্থানে ইংরেজি নববর্ষ উদ্যাপনের আয়োজন করা হয়। এ বছর বাংলাদেশেও নির্দিষ্ট স্থানে থার্টি ফার্স্ট ও নববর্ষ উদযাপন করার পরিকল্পনা ছিল। কিন্তু সেটা সেটি সম্ভব হয়নি। তবে আগামী বছর থার্টি ফার্স্ট ও নববর্ষ উদযাপনের আয়োজন করা হবে নির্দিষ্ট স্থানে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ডিএমপি কমিশনার বলেন, প্রথমত. পৃথিবীর বিভিন্ন দেশে থার্টি ফার্স্ট উদ্যাপিত হয় ৷ বেশির ভাগ দেশে এটি নববর্ষ, আমাদের দেশে নয়। দ্বিতীয়ত অন্যান্য দেশে একটি নির্দিষ্ট স্থানে ইংরেজি নববর্ষ উদ্যাপনের আয়োজন করা হয়, পুরো শহর জুড়ে আতশবাজি ফুটানো হয় না। আমরাও এ বছর ঢাকা মহানগরীর একটি নির্দিষ্ট স্থানে থার্টি ফার্স্ট ও ইংরেজি নববর্ষ উদ্যাপনের অনুষ্ঠান আয়োজন করার চিন্তা করেছিলাম। কিন্তু এ বছর আমরা সেটি পারিনি। আশা করি আগামী বছর আমরা সেটি আয়োজন করব।
তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইটে যাতে আতশবাজি, পটকা, ক্লাস্টার বোমা, রকেট বোমা না ফুটানো হয় সে জন্য গত এক সপ্তাহ ডিএমপি রাজধানীতে অভিযান পরিচালনা করে ১৭২ কেজি আতশবাজি, পটকা, ক্লাস্টার বোমা, রকেট বোমা জব্দ করেছি। এ বিষয়ে পাঁচটি মামলা হয়েছে এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো হুমকি নেই বলেও যোগ করেন কমিশনার।
এফএইচ