দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার অদূরে কুচিয়ামোড়া এলাকায় কভার্ড ভ্যানের সাথে প্রাইভেটকার সংঘর্ষে পান্না বনিক (৩৫) নামের নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। তারা হলেন প্রাইভেটকারের আরোহী শিল্পী ঘোষ,দীপ্ত বনিক,ঈশিতা ঘোষ, নিহত পান্নার ১৩ মাসের শিশু ও কভার্ড ভ্যানের চালক মো: মাহফুজ।
নিহত পান্না বনিক কিশোরগঞ্জে জেলার বাজিতপুর এলাকার খোকন রায়ের স্ত্রী। তারা কিশোরগঞ্জ থেকে মাওয়া ঘুরতে গিয়েছিলেন।
হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক আতিকুর রহমান জানায়, আজ সোমবার (২৩ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘণ কুয়াশায় কারণে পণ্যবাহী কভার্ডভ্যান প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে৷ এ সময় প্রাইভেটকার আরোহী ওই নারী নিহত হয়। প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলো।
নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানায় শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক ডা: কেমেলিয়া সরকার জানান,সকালে সড়ক দুর্ঘটনায় ৬ জন রুগী আসলে এর মধ্যে পান্না বনিক নামের এক হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আর বাকি ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লাশ হাসড়া হাইওয়ে থানার পাঠানো হয়েছে।
গতকালও ভোর সকালে ঘন কুয়াশায় মহাসড়কে একাধিক দুর্ঘটনায় নিহত হন ১ প্রাইভেট কার চালক। আহত হন অন্তত ১৫ জন।
কে