দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছেলের ছুরিকাঘাতে মধ্যবয়সী বাবার মৃত্যু হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটে।
নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, মাদকাসক্ত ছেলে বাবার কাছে টাকা দাবি করে। না পেয়ে সে এই ঘটনা ঘটিয়েছে। নিহত শফিকুল ইসলাম গোবিন্দপুর গ্রামের একজন কৃষক। ঘটনার পর থেকে তার ছেলে মো. রিফাত পলাতক রয়েছে।
পুলিশ আরও জানায়, জীবিকার জন্য কিছুই করতেন না রিফাত। রোববার বিকেলে বাবার কাছে দুই হাজার টাকা দাবি করে। কিন্তু বাবা শফিকুল দিতে অস্বীকৃতি জানালে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে রিফাত তার বাবার পেটে ছুরি দিয়ে আঘাত করে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় বলেও জানান সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী।
আরএ