দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহী পবা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহে স্মার্ট নাগরিক তৈরির প্রয়াসে নির্মিত 'ভূমির পাঠশালা'র উদ্বোধন করা হয়েছে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত জনসচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 'ভূমির পাঠশালা'র উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এরপর, 'ভূমির পাঠশালা'য় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।
এম