দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদ যাত্রায় উত্তরের পথে যানবাহনের চাপ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। যানজট কমাতে মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়ক একমুখী করে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে এ চিত্র দেখা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন এলেঙ্গার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান।
জানা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেনের কাজ। চালকদের এলোমেলো গাড়ি চালানো ও যানবাহনের চাপে গতকাল বুধবার দিন থেকেই রাতভর কখনও যানজট, কখনও ধীরগতি, আবার কখনও স্বাভাবিক থাকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক।
যানবাহন স্বাভাবিক রাখতে পুলিশ এলেঙ্গা থেকে সাড়ে ১৩ কিলোমিটার বঙ্গবন্ধু সেতু পর্যন্ত উত্তরের পথে একমুখী করে দেন। এছাড়াও উত্তরে থেকে যে সমস্ত যানবাহনে ঢাকার দিকে যাবে সে যানবাহন বঙ্গবন্ধু সেতু থেকে ভুয়াপুর লিংক রোড় দিয়ে গুরে এলেঙ্গা এসে প্রবেশ করবে।
পবিত্র ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত সাড়ে ১৩কিলোমটার এলাকা জুড়ে কখনও কখনও থেমে থেমে যানজট ও কখনও ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
ঈদকে সামনে রেখে এবার অনেকেই পরিবার নিয়ে অনেক আগেই বাড়িতে যাচ্ছেন। এতে আবার গরুর ট্রাক তো ১০-১৫ দিন আগে থেকেই চলাচল করছে। যার কারণে মহাসড়কে এত চাপ বলে মনে করছেন চালকরা। তারা মনে করছেন ঈদ যতই ঘনিয়ে আসছে যানজটের আশঙ্কা রয়েছে ততই। শুরু থেকেই যে অবস্থা তাতে আজ বৃহস্পতিবার রাতেই যানজট থাকবে।
এ বিষয়ে টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শরাফুদ্দিন উদ্দিন জানান, রাতে মহাসড়কে যানবাহনের চাপ থাকায় একমুখী করা হয়েছিল। এখন আবার যানবাহনের চাপ কম। যানবাহনের চাপ বাডলে আবার প্রয়োজন হলে একমুখী হবে।
তিনি আরও বলেন, আজ থেকে মহাসড়কে টাঙ্গাইল অংশে ৭ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তাই আশা করছি যাত্রীদের সব ধরনের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবো।
আরএ