দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের কালিহাতীতে ১৪৪ ধারা উপেক্ষা করে বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে লোকজন, লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র নিয়ে বসতবাড়িতে শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে হামলার ঘটনা ঘটে। এ সময় ৫টি সিসি ক্যামেরা ও বাড়ির সীমানা ভেঙে ফেলা হয়।
ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, আলী হোসেন ক্রয়সূত্রে দীর্ঘ ১৮ বছর যাবৎ ওই সম্পত্তিতে বসতবাড়ি ও দোকান করে ভোগদখল করে আসছেন। তবে প্রতিবেশী আব্দুল হাই সম্পত্তির মালিকানা দাবি করে জমি দখলের পাঁয়তারা করে আসছিল। শুক্রবার সকাল ৯টার দিকে ৪০ থেকে ৫০ জন লোক লাঠিসোঁটা নিয়ে বাড়িতে ঢুকে সিসি ক্যামেরা ও বাড়ির সীমানা ভেঙে ফেলে।
এ সময় বাধা দিতে গেলে আলী হোসেন, তার ভাই নুর হোসেন, ছেলে নাহিদ আলম ও ভাতিজা রাজু প্রামাণিককে লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাজু ও নুর হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

আলী হোসেনের ছেলে নাহিদ আলম বলেন, গত ৫ সেপ্টেম্বর এ নিয়ে আদালতে মামলা করা হলে ওই জমির ওপর ১৪৪ ধারা জারি করা হয়। তবে গত শুক্রবার (২০ ডিসেম্বর) আদালতের আদেশ উপেক্ষা করে বসতবাড়ি দখলের উদ্দেশ্যে হামলা চালায় আব্দুল হাই এর নেতৃত্বে একদল লোক।
এ বিষয়ে আলী হোসেন কালিহাতী থানায় বাদী হয়ে সল্লা গ্রামের মৃত আজহার আলী ফকিরের ছেলে আব্দুল হাই (৫৫) ও হাকিম মাস্টার (৫০),মৃত মতি খা এর ছেলে শামসু খা (৫৫) ও মোতালেব খা (৫৩), শাহাদত খা (৪৫), মৃত সোলায়মানের ছেলে হাফিজুর (৪০), ইসহাক আলীর ছেলে মোশারফ হোসেন (২৫), আহাম্মদ আলীর ছেলে ইসহাক আলী (৫৫), আজগর আলীর ছেলে নূর হোসেন (৪৫) ও মৃত লাল খা এর ছেলে মোতালেবকে (৪৫) আসামি করে অভিযোগ দায়ের করেছেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঁইয়া জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থার গ্রহণ করা হবে।
অ