দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে৷ তবে এ ঘটনায় তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু খান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কালিহাতী লিংক রোডে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চার যাত্রী নিহত হন৷ এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর৷
দুর্ঘটনার পর বাস ও ট্রাক উদ্ধার করে করা হয়েছে বলে জানান তিনি।
অ