দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে র্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছে থাকা ৯৫ ভরি স্বর্ণ ডাকাতি ও ব্যবসায়ীকে অপহরণ করার এগারো দিন পর অভিযান চালিয়ে ৪৮ ভরি স্বর্ণ উদ্ধার ও ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত ফরিদপুরের কোতয়ালী থানার রঘুনাথপুর এলাকার আহম্মেদ শেখের ছেলে সিদ্দিক শেখ (৫০) ও রাজবাড়ী জেলার সদর থানার শ্রীপুর এলাকার মৃত আবুল কালাম মিয়ার ছেলে শাহ আলম মিয়া (৪৮)।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, স্বর্ণ ডাকাতি ও ব্যবসায়ীকে অপহরণ মামলার তদন্তকালে গোপন তথ্যের ভিত্তিতে ডাকাত দলের সদস্য সিদ্দিক শেখকে গতকাল বুধবার সকাল ১১টার দিকে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কুচিয়ামোড়া টোলপ্লাজা থেকে গ্রেফতার করা হয়। সিদ্দিক শেখের দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতদলের অপর সদস্য শাহ আলম মিয়াকে বিকেল পাঁচটার দিকে রাজবাড়ী জেলার শ্রীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর শাহ আলম মিয়ার দেয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বসতবাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে ৪৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গত ১ জুন (শনিবার) সকাল ৭টার দিকে জেলার সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের আমতলা গ্রামে ঢাকার দোহারের এক স্বর্ণ ব্যবসায়ি ও তার সাথে থাকা আরো ৩ সঙ্গীকে ৯৫ ভরি স্বর্ণসহ জোরপূর্বক র্যাবের স্টিকারযুক্ত মাইক্রোবাসে তোলে নেয় ডাকাত দলের সদস্যরা। পরে উপজেলার গোলাইডাঙ্গা এলাকা থেকে ডাকাত দলের গাড়ির গতিরোধ করে এক র্যাব সদস্যসহ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা।
এম