দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের চুরির অপবাদ দিয়ে রহমত উল্লাহ নামে এক যুবককে নাকে খত দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
এরআগে রোববার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেরাল উত্তর হামছাদী ইউনিয়নে কাজীর দিঘীরপাড় বাজারে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করে বাজারের কয়েকজন ব্যবসায়ী।
ভুক্তভোগী রহমত উল্লাহ লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার চৌকিদার বাড়ির আহমদ উল্লাহর ছেলে বলে জানা গেছে। তবে এ ঘটনায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, রহমত উল্লাহকে পেছন দিক থেকে একটি খুঁটিতে বেঁধে রাখা হয়। এসময় বাজারের ব্যবসায়ী নিজামসহ কয়েকজনের হাতে লাঠি দেখা যায়। একপর্যায়ে সুমন নামে একজন এসে রহমতকে নাকে খত দিয়ে মসজিদ পর্যন্ত যেতে বলে। খত দিয়ে মসজিদ পর্যন্ত গেলেই তাকে ছেড়ে দেওয়া হবে। নাকে খত দেওয়া শেষ হতেই পেছন থেকে তাকে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়।
কাজিরদিঘীর পাড় বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, ওদুদ নামে বাজারের একজন মুদি দোকানদারের ক্যাশ (টাকার বাক্স) থেকে টাকা চুরির চেষ্টা করে। এসময় তাকে আটক করা হয়। পরে ব্যবসায়ী ও স্থানীয়রা তাকে বেদম মারধর করে। এরপর আমি অভিযুক্তকে উদ্ধার করে ছেড়ে দিয়েছি। আর নাকে খত দেওয়ার বিষয়টি সুমন নামের একজন বলেছেন। আর অন্যদেরও উৎসাহ দেন সুমন। তবে এই কাজ করা ঠিক হয়নি। তবে আমি নাকে খত দেওয়ার বিষয়টি সম্পন্ন নিষেধ করতে পারিনি। কারণ সেখানে বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয়রা ছিলেন। বরং আমি ঘটনাস্থলে যাওয়াতে অভিযুক্ত সেইভ হয়েছে। না হয় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতো।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ভিডিওটি এখনো নজরে আসেনি। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
আরএ