দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবু হানিফ (২৫) ও তার স্ত্রী ফাতেমা খাতুন (২০) এবং যুথি খাতুন (১৪)।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, দুপুরে মোটরসাইকেলে করে আবু হানিফ তার স্ত্রী ও শালিকে নিয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে শিবপুরের কাছে পৌঁছালে একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আবু হানিফ ও তার শালি যুথির মৃত্যু হয়। আহত ফাতেমাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যান তিনি।
এ ঘটনায় মামলা হবে বলে জানান ওসি।
কে