দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. আবু হানিফ ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে বরিশাল পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আবু হানিফ পটুয়াখালীর দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধার ছেলে।
জানা গেছে, আবু হানিফ মোটরসাইকেল যোগে দুমকী থেকে বরিশাল যাচ্ছিলেন। তিনি দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে হাইওয়ে রাস্তার পাশে গাছ ভর্তি একটি ট্রাকের ওপর আঁচড়ে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ও দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ শোক জানিয়েছেন। আবু হানিফ পটুয়াখালী জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক এবং দুমকী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।
আরএ