দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের পরিবহন শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
রাজশাহীর আল-মাহি পরিবহন নামের একটি বাসের চালক সাঈদ হাসান সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের হাতে মারধরের শিকার হন এমন অভিযোগ করেন তারা। তবে চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির নেতাদের দাবি, যাত্রীদের দ্বারা লাঞ্ছিত হয় রাজশাহীর বাস শ্রমিক।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, শনিবার রাতে রাজশাহীর একটি বাসে চাঁপাইনবাবগঞ্জের একজন বাস শ্রমিক ছিলেন। বাসে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে রাজশাহীর বাসের কন্ট্রাকটরের কথা-কাটাকাটি হয়। এরপর বাসটি চাঁপাইনবাবগঞ্জে ঢুকলে চালক ও হেলপারসহ তিনজনকেই মারধর করা হয়। একজন রক্তাক্ত জখম হন।
চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম জানান, দু’পক্ষই সমাধানের পক্ষে। কিন্তু রহস্যজনক কারণে সমাধান হচ্ছে না। এতে চরম দুর্ভোগে সাধারণ যাত্রীরা।
আরএ