• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • রাঙ্গামাটি
  • বাঘাইছড়ি

ভোটের আগের দিন বাঘাইছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ

মিশু মল্লিক, রাঙামাটি
  ০৮ জুন ২০২৪, ১১:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবিঃ দেশ টিভি
ছবিঃ দেশ টিভি

ভোটের আগেরদিন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ নিবার্চনের দাবিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। রবিবার (৯ জুন) অনুষ্ঠিতব্য বাঘাইছড়ি উপজেলা নিবার্চনে দলটি ইতিময় চাকমা অলিভ নামের এক প্রার্থীর সমর্থনে এই অবরোধের ডাক দিয়েছে। যদিও ওই প্রার্থী সরাসরি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত, তিনি জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তবে শুধু ইউপিডিএফ নয়, এই প্রার্থীকে সমর্থন দিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিও। সংগঠন দুটির নেতাকর্মীরা কাজ করছেন তার পক্ষেই। অন্যদিকে এই উপজেলায় নিজেদের কোন সমর্থিত কোন প্রার্থী না দিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা)’র কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও প্রভাবশালী নেতা বর্তমান চেয়ারম্যান সুদর্শন চাকমাকে সমর্থন দিয়ে তার পক্ষে প্রকাশ্যেই কাজ করছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকসহ প্রায় সকল নেতাকর্মীই।

এরই মধ্যে মাচালং নিবার্চন পরিচালনা কমিটি নামের একটি সংগঠনের ব্যানারে অবরোধ আহ্বান করে তাতে পূর্ণ সমর্থন জানিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি পাঠালো ইউপিডিএফ।

শুক্রবার (৭ জুন) রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ রাঙামাটি ইউনিট প্রধান সংগঠক সচল চাকমা বলেছেন, ‘রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ‘ঠ্যাঙাড়ে সন্ত্রাসী’ কর্তৃক নির্বাচনী এজেন্টদের হুমকি প্রদান ও নির্বাচনে অবৈধ প্রভাব খাটানোর জন্য ‘ঠ্যাঙাড়েদের’ বাঘাইহাটে সশস্ত্রভাবে অবস্থানের প্রতিবাদে এবং বাঘাইহাট থেকে তাদেরকে গ্রেফতারসহ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে আগামীকাল শনিবার (৮ জুন) সড়ক অবরোধের ডাক দেয়া হয়েছে।’

সাধারনত নিজেদের বিরোধী সশস্ত্র সংগঠনগুলোকে ‘ঠ্যাঙারে বাহিনী’ নামে অভিহিত করে থাকে ইউপিডিএফ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো দাবি করা হয়, ‘শুক্রবার দুপুর ১:৩০ টার দিকে তিনটি বড় মাইক্রোবাসে করে ৫০ জনের মতো ঠ্যাঙাড়ে সন্ত্রাসী বাঘাইহাটে যায়। তারা এখন কেপিএম-এর পরিত্যক্ত অফিসে সশস্ত্রভাবে অবস্থান করছে। এছাড়া কয়েকদিন আগে থেকে তারা চেয়ারম্যান পদপ্রার্থী অলিভ চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমিতা চাকমার নির্বাচনী এজেন্টদের হুমকি দিয়ে আসছে।’

সচল চাকমা বিবৃতিতে বলেন, ‘ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে না। তাই প্রশাসনকে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

প্রসঙ্গত, গত ২৯ মে দেশের সবচেয়ে বড় ও সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন হওয়ায় কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে নির্বাচন স্থগিত করা হয়। স্থগিত হওয়া নির্বাচন আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। এই উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন দুই জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী লড়ছেন।

চেয়ারম্যান পদে লড়ছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা) সমর্থিত বর্তমান চেয়ারম্যান সুদর্শন চাকমা, ঘোড়া প্রতীক নিয়ে অপর প্রার্থী আওয়ামী লীগ নেতা ইতিময় চাকমা অলিভ আনারস প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। অলিভ চাকমাকে স্থানীয় আঞ্চলিক সংগঠন সন্তু লারমা জেএসএস ও ইউপিডিএফ সমর্থন দেওয়ায় উত্তেজনা তৈরি হয়েছে নির্বাচনকে ঘিরে।

আরও পড়ুন

সুস্বাদু লিচুতে সয়লাব রাঙামাটির বাজার

রাত পোহালেই ভোট, শঙ্কা মুক্ত নয় প্রার্থীরা

শালিখায় দীর্ঘদিন পর নিশ্বাস নিলো কানুদার খাল

বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ বেলাল হোসেন দাবি করেছেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ৩৪ ভোট কেন্দ্রের ১৭ প্লাটুন বিজিবি, প্রতিকেন্দ্রে ৮ জন করে পুলিশ এবং প্রতি ইউনিয়নে একজন করে নয় জন ম্যাজিস্ট্রেট ও একটি করে টহল টিম মাঠে থাকবে। পর্যাপ্ত পরিমান আনসার ও ভিডিপি মোতায়ন থাকবে।’

মিশু মল্লিক

রাঙামাটি

  • বাঘাইছড়ি
  • রাঙ্গামাটি
  • অবরোধ
  • ইউপিডিএফ
এ সম্পর্কিত আরও খবর
ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাইবান্ধায় সড়ক অবরোধ করে ব্যবসায়ী হত্যার বিচার দাবি
গাইবান্ধায় সড়ক অবরোধ করে ব্যবসায়ী হত্যার বিচার দাবি
গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ
প্রজ্ঞাপন ছাড়া শাহবাগ মোড় ছাড়বেন না চিকিৎসকরা
প্রজ্ঞাপন ছাড়া শাহবাগ মোড় ছাড়বেন না চিকিৎসকরা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।