দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভাতা বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করার দাবিতে কর্মবিরতি ও রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত পোস্টগ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত না নেওয়া হলে তারা ঘরে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।
রোববার (২২ ডিসেম্বর) বেলা ১টায় শাহবাগ মোড় অবরোধ করেন পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। এ নিউজ লেখা পর্যন্ত সাড়ে ৪টায় তাদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।
আন্দোলনরত চিকিৎসক আবু সাঈদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করে আসছি। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে আন্দোলন করলে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। যেহেতু এখন একটা বিপ্লবী সরকার ক্ষমতায় আছে, আমরা আশা করব কোনো ধরনের সময়ক্ষেপণ না করে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। আজ প্রজ্ঞাপন ছাড়া আমরা কেউ ঘরে ফিরে যাব না।
ডা. সাবিনা নাহার জানান, বর্তমানে আমরা যে ভাতা পাই তা দিয়ে চলা খুব কঠিন। পার্শ্ববর্তী দেশগুলোতে আমাদের পর্যায়ে যেসব ডাক্তাররা রয়েছে তারা এক লাখ থেকে দেড় লাখ টাকা ভাতা পেয়ে থাকেন।
তিনি আরও বলেন, আমরা কেবল ৫০ হাজার টাকা দাবি করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আমাদের দাবি যৌক্তিক কিন্তু অর্থ মন্ত্রণালয়ে আমাদের ফাইল আটকে আছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবরোধ চালিয়ে যাব।
আরএ