দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিল্প, কৃষি ও ব্যবসা খাতে উন্নয়ন করতে বাংলাদেশ ব্যাংকসহ সকল ব্যাংকগুলো সহজ শর্তে গ্রাহকদের মাঝে ঋণ প্রদানে ক্লাস্টারের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি ও অর্থায়ন বিষয়ক এক কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) দুপুরে জয়পুরহাট শহরের জাকস ফাউন্ডেশনের জে ক্লাউড কনফারেন্স রুমে সিএমএসএমই'র উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পুবালী ব্যাংকের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এএসএম রায়হান শামীমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার নির্বাহী পরিচালক মর্তুজ আলী, পুবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ফয়সল আহমেদ, সোনালী ব্যাংক জয়পুরহাট শাখার ডিজিএম মাহবুবুল ইসলাম, জয়পুরহাট পুবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. শরিফুল ইসলাম ও জেলা চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মন্ডলসহ ব্যবসায়ী নেতৃবৃন্দগণ।
কর্মশালায় জেলায় পরিচালিত সকল ব্যাংকের ব্যবস্থাপক, ব্যবসায়ী ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
এম