দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরে ডাকাতি প্রস্তুতিকালে বিদেশী পিস্তলসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার (২৯ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জিএমপির উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মাদ সামছুর রহমান।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গতকাল রাতে কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় বনের ভিতর ডাকতির প্রস্তুতি নিচ্ছিল একটি ডাকাতদল। উক্ত সংবাদের ভিত্তিতেই রাতেই কাশিমপুর থানার একটি চৌকসদল ঘটনাস্থলে গিয়ে দুই দিক থেকে ঘেরাও করলে ডাকাতদল দৌড়ে পালানোর চেষ্টা করলে তিন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন,পাবনা জেলার মনির মোল্লা, বগুড়া জেলার বাদশা প্রমানিক এবং গাইবান্ধা জেলার রশিদুল।
এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ২টি বিদেশী রিভলবার, হাইড্রলিক কাটার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে।
এম