দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের মহেশপুরে নিজ শয়নকক্ষ থেকে শাহজাহান আলী (৬৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) রাতে উপজেলার মান্দার বাড়িয়া ইউপির বেলেমাঠ বামনগাছা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী ওই গ্রামের মৃত আকালে মন্ডলের ছেলে।
নিহতের স্ত্রী নিমি বেগম বলেন, আমার স্বামী তরিকা মনা লোক হওয়ায় মাঝে মধ্যে বিভিন্ন স্থান থেকে লোকজন তার কাছে আসে। গতকাল রাতে ও (২৮মে) দুইজন লোক এসেছিলো। তারা আমার কাছে ভাত খেতে চায়,আমি অসুস্থ থাকায় ঘরে যা ছিলো তাই তাদের খেতে দেই। পরে রাতে থাকার জন্য তাদেরকে বালিশ বের করে দেই। রাত গভীর হলে তারা আমাকে অন্য ঘরে আটকিয়ে রেখে আমার স্বামীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে (২৯ মে) আমি ঘরের জানালা ভেঙ্গে বের হয়ে এসে প্রতিবেশিকে বিষয়টি জানাই।
নিহতের বোন শেফালী খাতুন ও স্থানীয়রা বলেন, সকালে নিমি বেগমের (নিহতের স্ত্রী) চিল্লাচিল্লি করে বলতে থাকে আমার স্বামীকে ২জন লোক গলাকেটে মেরে রেখে গেছে। তার কথাতে আমরা ঘরে ঢুকে দেখি, শাহজাহান আলীর লাশ উপর হয়ে পরে আছে, খাট থেকে মেঝেতে রক্ত গড়িয়ে পরছে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার ঝিনাইদহ সদও হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, মহেশপুর থানা অফিসাস ইনচার্জ মাহাবুবুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, নিহতের স্ত্রী নিমি বেগমকে আমি প্রাথমিক ভাবে জিঙ্গাসাবাদ করেছি,কিছু তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। তবে, যে বা যারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, আমরা দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনবো।
এম