দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের কালাই উপজেলার বলিগ্রামের একটি পুকুর থেকে রজ্জব আলী (৫৬) নামে এক পাহাড়াদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন।
নিহত রজ্জব আলী কালাই উপজেলার ছিলিমপুর গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে। তিনি বলিগ্রাম একটি পুকুরের পাহাড়াদার হিসেবে কাজ করতেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, নিহত রজ্জব আলী পুকুর পাহাড়ার জন্য প্রতিদিনের ন্যায় শনিবার দিবাগত রাতে গ্রামের বাড়ি থেকে বলিগ্রামের পুকুরে যান। পরে রোববার সকালে স্থানীয় লোকজন ওই পুকুরে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের পরিবার মরদেহ পুকুর থেকে তুলে নিয়ে ছিলিমপুর গ্রামে নিয়ে আসে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ না পেয়ে নিহতের বাড়িতে যায়। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এরপর দুপুর ২টার দিকে জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ না পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহে উদ্ধার করে দুপুরের পরে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তিনি কিভাবে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যাবে।
আরএ