দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে প্রকাশ্যে দিবালোকে মুজিবকোট পুড়িয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রেজাউল করিম নামে এক আওয়ামী লীগ নেতা।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ক্ষেতলাল উপজেলার চৌমুহনী বাজারে সড়কের ওপর তিনি মুজিবকোট পুড়িয়ে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দেন। পরে বিষয়টি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রেজাউল করিম ক্ষেতলাল মামুদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
মুজিবকোর্ট পোড়ানো ওই ভিডিওতে রেজাউল করিম বলেন, আমি মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলাম। এছাড়া ৮নং ওয়ার্ডের ইউপি সদস্যও ছিলাম। এই দলটাকে (আ.লীগ) আমার আর ভাল লাগে না, এদের চাল চলন আর ভালো লাগে না। যার কারণে আজ মুজিব কোট পুড়িয়ে আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলাম।
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম জানান, তিনি সবসময়ই নৈতিক স্খলন রোগে ভোগেন। বিগত সময়ে তৎকালীন স্থানীয় এমপি ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পরামর্শক্রমে তার ব্যক্তিলীগ করা হাইব্রিডদের মাধ্যমে এরকম মানুষদের নিয়ে রাজনীতি করেছেন, প্রকৃত আওয়ামী লীগকে করেছেন বঞ্চিত। যার ফলেই আজকের এই দৃশ্য। সেই সঙ্গে আগামী দিনে এমন অনেক হাইব্রিড নেতাকে দলত্যাগ করতে দেখা যাবে।
আরএ