• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • শেরপুর

জামায়াত সমর্থক মাদরাসা শিক্ষকের আ.লীগে যোগদান

রফিক মজিদ, শেরপুর
  ২০ এপ্রিল ২০২৪, ১৫:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি-দেশ টিভি
ছবি-দেশ টিভি

শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরম বিষোদগারকারী বিএনপি-জামায়াত সমর্থক মাদরাসা শিক্ষক মো. মেরাজ উদ্দিনকে এবার আওয়ামী লীগের বরণ করে নেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে শহরের নিউমার্কেট এলাকায় আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি স্বতন্ত্র সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

অন্যদিকে জামায়াত সমর্থক মাদরাসা শিক্ষক মেরাজের যোগদান সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ-এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক। এছাড়া তার যোগদানকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পেশাজীবী সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গের আওয়ামী লীগে যোগদান এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদ্য আওয়ামী লীগে যোগদানকারী মাদরাসা শিক্ষক মো. মেরাজ উদ্দিন।

অনুষ্ঠানে মেরাজ উদ্দিনের নেতৃত্বে ভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদানের কথা বলা হলেও এদিন যোগদান করেন শহর জাসদের সাধারণ সম্পাদক টুকন সাহা, বিএনপি সমর্থক পিটার চৌধুরী ও সাংবাদিক আলমগীর হোসেন এবং জামায়াত সমর্থক মো. মানিক মিয়াসহ ৬ জন।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ-এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক বলেন, ওই যোগদান সম্পর্কে তিনি ও জেলা আওয়ামী লীগ কিছু জানে না। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার সুস্পষ্ট উপেক্ষা উল্লেখ করে তিনি বলেন, স্বতন্ত্র এমপি তার সমর্থকদের পাল্লা ভারি করতে জামায়াত-বিএনপির লোকজনকে বরণ করছেন।

জানা যায়, সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বালুরঘাট গ্রামের দরিদ্র পরিবারের সন্তান মেরাজ উদ্দিন কলেজ জীবনে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকার সুবাদে শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ও জেলা ছাত্রদলের সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি জেলা যুবদলের সাংঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে ছাত্রদল নেতা খোকন স্মরণে প্রকাশিত ‘রক্তিম সূর্য’ নামে স্মরণিকায় বঙ্গবন্ধুর চরম বিষোদগার করে তার ‘গণতন্ত্রের ২১ বছর’ শীর্ষক একটি লেখা ছাপা হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বৈরাচার এবং ৭৫ এর পট-পরিবর্তনকে গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করা হয়। সেইসঙ্গে ৭৫-৯৬ সময়কালকেই গণতন্ত্রের ২১ বছর উল্লেখ করে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের ব্যাপক বিষোদগার করা হয়।

১৯৯৫ সালের দিকে তিনি জামায়াত পরিবারে বিয়ে করেন এবং জামায়াতের কেন্দ্রীয় নেতা যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া মুহাম্মদ কামারুজ্জামানের আনুকূল্যে প্রতিষ্ঠিত ফসিহ উল উলুম নামে একটি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর তিনি মাদ্রাসা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদার্রেছীনের সঙ্গেও জড়িত হন।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এলে তিনি জামায়াত নেতা কামারুজ্জামান ও বিএনপিদলীয় তৎকালীন হুইপ আলহাজ্ব মো. জাহেদ আলী চৌধুরীর এবং যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত কামারুজ্জামানের সঙ্গে বেশ সখ্যতা গড়ে উঠে। ওইসময়ে ক্ষমতার নাম ভাঙিয়ে নিজ এলাকার সাবেক ছাত্রলীগ নেতা খোকনসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে মামলা-মোকদ্দমায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠে। কেবল তাই নয়, ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের মেয়াদে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে কামারেরচর এলাকায় গেলে তার গাড়িবহরে হামলা ও নাশকতার অভিযোগে তার বিরুদ্ধেও থানায় মামলা হয়। অবস্থা বেগতিক দেখে তিনি জামায়াতের অঙ্গন ছেড়ে ক্ষমতাসীন নেতাদের আনুকূল্য আদায়ের অপচেষ্টায় মাতেন। এক পর্যায়ে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ-এমপি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকের নামে তার নিজ এলাকায় আতিউর রহমান মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

এ বিষয়ে মেরাজ উদ্দীন বলেন, আমি আগে থেকেই আওয়ামীলীগের কর্মকান্ডে অংশগ্রহন করতাম এবং আমি বঙ্গবন্ধকে ব্যক্তিগতভাবে পছন্দ করতাম। আজকে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করলাম। আমাদের নেতৃত্বে ভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান করেছেন।

এফএইচ

  • শেরপুর
  • জামায়াত কর্মী
  • মাদ্রাসা শিক্ষক
  • আওয়ামী লীগে যোগদান
এ সম্পর্কিত আরও খবর
শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত
শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত
শেরপুরে নকল স্বর্ণের বারসহ প্রতারক আটক
শেরপুরে নকল স্বর্ণের বারসহ প্রতারক আটক
চাঁদা না পেয়ে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
চাঁদা না পেয়ে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
শেরপুরে সেনাসদস্য হত্যা মামলায় আরও দুজন গ্রেপ্তার
শেরপুরে সেনাসদস্য হত্যা মামলায় আরও দুজন গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।