দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক অ্যাটর্নি জেনারেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২ মে) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, উনি প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন। সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার উদ্দেশ্যেই ২৮ এপ্রিল তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।
এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। পৃথক শোকবার্তায় প্রয়াত এই আইনজীবীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন তারা।
আরএ