দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সদর উপজেলার পুরাতন স্টেশন বাদিয়াখালী বাজারে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম রহমান সুমন ও তার সন্ত্রাসী বাহিনী সংখ্যালঘুসহ সাধারণ জনগণের জমি দখল ও চাঁদাবাজি করছেন। তার বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নিচ্ছে না বিএনপি।
হতাশা প্রকাশ করে তারা আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার পালিয়ে গেছে। দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। কিন্তু মানুষের মাঝে অশান্তি সৃষ্টি করতে জমি দখল ও চাঁদাবাজদের সংখ্যা দিন দিন বাড়ছে। এখনই লাগাম টেনে না ধরলে বিএনপির প্রতি সাধারণ জনগণের মনোবল ও আস্থা ভেঙ্গে পড়বে।
এসময় গোলাম রহমান সুমনের দলীয় সকল পদ থেকে অব্যাহতি ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক বলেন, আজ যারা সাধারণ মানুষের জমি দখল ও চাঁদাবাজি করছেন তারা দলে অনুপ্রবেশকারী।
এ বিষয়ে মো. গোলাম রহমান সুমন বলেন, এই অভিযোগের কোনো সত্যতা নেই। সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করতেই এসব ছড়ানো হচ্ছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ভুক্তভোগী শ্রী. বিপুল সাহা, দিদারুল ইসলাম, মো. ফিরোজ মিয়া, মো. মামুন মিয়াসহ অনেকেই।
অ