দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধায় জেলায় প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধার আয়োজনে জেলা শহরের ভি-এইট মসজিদ মোড়ের গাইবান্ধা-সাঘাটা সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন- বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, প্রবীণ রাজনীতিবীদ আমিনুল ইসলাম গোলাপ, মাসুম চৌধুরি, আব্দুল হালিমসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বিদ্যুৎ বিভাগের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানিয়ে পতিত সরকারের বিতর্কিত প্রিপেইড মিটার গাইবান্ধায় সংযোগের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। দ্রুত এ সিদ্ধান্ত বাতিল না হলে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেসকো-১ কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে অবস্থান ধর্মঘট পালন করে।
আরএ