দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ায় বিসিক শিল্পনগরীর পরিত্যক্ত মালামাল কেনা নিয়ে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘরে ভাঙচুর ও ধানের গোলায় আগুন দেওয়া হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরীর ডেকো ফুড নামে একটি কোম্পানির বিস্কুটের গুড়াসহ পরিত্যক্ত মালামাল বিক্রি করার কথা। তা কিনতে গিয়ে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন ও সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির খন্দকার তর্ক-বিতর্কে জড়ায়। এর কিছুক্ষণ পর উভয় পক্ষের সমর্থনে সুহিলপুর ইউনিয়নের হারিয়া গ্রাম ও বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও ধানের গোলায় আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, একটি বিস্কুট কোম্পানির ডাস্ট মালামাল কেনা নিয়ে বিএনপির দুই নেতার পক্ষ নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
আরএ