দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচনকে ঘিরে উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের জমায়েতকে লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে সাবেক এমপি আব্দুর রহমান বদির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২ মে) রাতে হোয়াইক্ষং পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নুরুল আলম চেয়ারম্যান বলেন, যেহেতু আমি নির্বাচন করছি সেহেতু আজ কম্বোনিয়া পাড়া এবং হোয়াইক্ষ্যং পশ্চিম মহেশখালীয়া পাড়ায় মুরুব্বি এবং মেম্বারদের সঙ্গে আমার একটি আলোচনা সভা ছিল। সেখানে হঠাৎ সাবেক এমপি বদি ও জাফর চেয়ারম্যানসহ ২০-৩০ জন লোক আমাদের পাশে এসে ২ রাউন্ড ফাঁকা গুলি করে।
আব্দুর রহমান বদি নিজেই তার পিস্তল দিয়ে গুলি করেছেন বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।
নুরুল আলম বলেন, আমি এই মূহুর্তে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করতে যাচ্ছি।
এই বিষয়ে জানতে সাবেক এমপি বদির মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে যার সঙ্গে থেকে আব্দুর রহমান বদি গুলি করেছেন বলে অভিযোগ উঠেছে সেই প্রার্থী জাফর আলমের সঙ্গে কথা হয় মুঠোফোনে। তিনি জানান, বদি ভাই আমার সঙ্গে ছিল। তবে এ ধরণের কিছু হয়নি। তার (নুরুল আলম) ভাই নুরুল বশর জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে বদি ভাইয়ের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন। এটিও এমন একটি কুৎসা বলে জানান জাফর আলম।
এফএইচ